সংগৃহীত ছবি
সৌদি প্রো লিগে উত্তেজনা তুঙ্গে। আল নাসরের কাছে ২-০ গোলে হারের পর ক্ষোভে ফেটে পড়েছেন আল আহলির ডিফেন্ডার মেরি ডেমিরাল।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করে ডেমিরাল অভিযোগ করেন, ম্যাচের কর্মকর্তারা নাকি ইচ্ছাকৃতভাবে আল নাসরকে সুবিধা দিচ্ছেন। এমনকি তিনি দাবি করেন, ক্রিস্তিয়ানো কে শিরোপা জেতাতে সবাই একজোট হয়ে কাজ করছে।
ডেমিরাল বলেন, ‘রেফারিং একেবারেই অবিশ্বাস্য। আমার পায়ের অবস্থা দেখুন! তারা সবসময় আল নাসরকে শিরোপার দিকে ঠেলে দিচ্ছে। এটা লজ্জাজনক।’
তিনি আরো বলেন, ‘আমরা (আল-আহলি) কারও সাহায্য ছাড়াই জিতি।
কিন্তু এখানে যা হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’
বর্তমানে লিগ টেবিলে ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল আহলি। অন্যদিকে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-নাসর।










































