সতীর্থকে ‘চড় মেরে’ আলোচনায় রুডিগার, পরে চাইলেন ক্ষমা

অ্যান্তোনিও রুডিগার। ছবি : রয়টার্স

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নতুন করে অস্থিরতার খবর সামনে এসেছে। এবার আলোচনার কেন্দ্রে জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সতীর্থ আলভারো কারেরাসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন রুডিগার। এমনকি তাকে চড় মারার অভিযোগও ওঠে।

তবে রুডিগারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গোল ডটকম জানিয়েছে, ঘটনাটি পুরোপুরি মৌখিক তর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং কোনো শারীরিক সংঘর্ষ হয়নি।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল এই বছরের ফেব্রুয়ারিতে এবং পরে দ্রুতই সেটির সমাধান করা হয়। অন্য এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরেক সতীর্থের সঙ্গেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিলেন রুডিগার। পরে নিজের আচরণের জন্য দলের কাছে ক্ষমাও চান তিনি।

এমনকি সতীর্থ ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে ডিনারের আয়োজনও করেন এই ডিফেন্ডার।

চলতি মৌসুমে এটিই প্রথম নয়, একাধিক বিতর্কে জড়িয়েছেন রুডিগার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পরও তার আচরণ নিয়ে সমালোচনা হয়েছিল। 

এসব ঘটনায় নজর রাখছেন জার্মানির কোচ জুলিযান নাগেসম্যানও।২০২৬ বিশ্বকাপের আগে রুডিগারের আচরণ নিয়ে উদ্বিগ্ন জার্মান ফুটবল কর্তৃপক্ষ।

এদিকে মাঠের বাইরের এই অস্থিরতা রিয়াল মাদ্রিদের জন্য আরো চাপ বাড়াচ্ছে। ট্রফিবিহীন মৌসুমের শঙ্কায় থাকা দলটির ড্রেসিংরুমকে ইতোমধ্যে ‘বারুদের স্তূপ’ বলেও আখ্যা দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

LEAVE A REPLY