হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি নিয়ে নীরবতা ভাঙল মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার টানা দুই ম্যাচে অনুপস্থিতি রয়েছে একাদশে। এতে সোশ্যাল মিডিয়ায় হার্দিকের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অবশেষে নীরবতা ভাঙল ফ্র্যাঞ্চাইজিটি। দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে হার্দিকের চোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, হার্দিক পিঠের ব্যথায় ভুগছেন। মেডিক্যাল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। হার্দিকের চোট যাতে গুরুতর না হয়, তাই ঝুঁকি না নিয়ে তাকে আরসিবির বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।

হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব দলের নেতৃত্ব দিচ্ছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স এই মৌসুমে কোয়ালিফায়ার ইতিমধ্যেই ছিটকে গেছে। 

তবে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রামে ‌‘আনফলো’ জল্পনা আরো বাড়িয়ে দেয়। পরে অবশ্য তিনি আবার ফলো করেন দলের পেজটি।

LEAVE A REPLY