আশরাফুলের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে পাকিস্তান

বাংলাদেশ জয়ের জন্য কাল লড়বে জানিয়েছেন আশরাফুল। ছবি : কালের কণ্ঠ

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের প্রতিনিধি যা বললেন তাতে মিরপুর টেস্টের শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা। দুই দলই যে জয়ের আশায় মাঠে নামতে চান।

লড়াইয়ে নামার আগে একে-অপরকে চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছেন। এবং সেই চ্যালেঞ্জ নিতেও রাজি একপক্ষ।

বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল জানান, আগামীকাল ৭৫ ওভার বোলিং করতে পারলে জয় পাবে বাংলাদেশ। এ জন্য নাকি ২৬০ রানের লক্ষ্য দিলেই চলবে।

বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল বলেছেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং আক্রমণ, বিশেষ করে আমাদের স্পিন আক্রমণ এবং ফাস্ট বোলিং আক্রমণ, আমরা যদি ৭০-৭৫ ওভার বল করতে পারি, কালকে যদি বৃষ্টি না হয়, ৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।

পাকিস্তানের প্রতিনিধি সালমান আলী আগা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে বাংলাদেশ সাহস দেখাবে কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘অবশ্যই জেতার জন্য লড়ব আমরা। যদি তারা যথেষ্ট সাহস দেখায় এটা করার জন্য। ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দিলে তাহলে আমরা তা তাড়া করব।তবে আমার মনে হয় না তারা এটা করবে। যদি তারা করে, তাহলে তো খুবই ভালো। কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমি অবশ্য চাই তারা এমনটা করুক।’

চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ ‍উইকেটে ১৫২ রান।

লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের। আগামীকাল দিন শুরু করবেন নাজমুল হোসেন শান্ত (৫৮) ও মুশফিকুর রহিম (১৬)।

LEAVE A REPLY