বেইজিংয়ের রাস্তায় আমেরিকান ‘দ্য বিস্ট’, দেশজুড়ে আলোড়িত

ছবি : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মার্কিন সিক্রেট সার্ভিসের গাড়িবহর বেইজিংয়ের রাস্তায় দেখা গেছে।নজর কেড়েছে ট্রাম্পের নিরাপত্তাবহরের বিশেষ গাড়ি ক্যাডিলাক লিমুজিন—যা ‘দ্য বিস্ট’ নামে বিশ্বজুড়ে পরিচিত।  

ট্রাম্পের গাড়িবহরের বিশালতা দেখে অনেক চীনা নাগরিক মুগ্ধ হয়েছেন। ইউএস সিক্রেট সার্ভিস বহরের গাড়ি সুবারবান এসইউভি এবং ‘দ্য বিস্টে’র ছবি  চীনা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে। 

এদিকে বেইজিংয়ের মহাসড়কে মার্কিন সরকারের লাইসেন্স প্লেটসংবলিত ভারী সাঁজোয়া যান কৌতূহলী করে তুলেছে দেশটির জনগণকে।স্থানীয় নেটিজেনরা বেইজিংয়ের রাস্তায় বিদেশি গাড়ি চলাচলের অনুমতিপত্র নিয়ে রসাত্মক মন্তব্যও করেছেন। 

মার্কিন বিমান বাহিনীর একাধিক বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার ৩  কার্গো বিমানের মাধ্যমে গাড়ি, সিক্রেট সার্ভিসের যোগাযোগ সরঞ্জাম এবং  নিরাপত্তা দলগুলোকে  নিয়ে আসা হয়েছে।

উল্লেখ, ‘স্টেজকোচ’ কোডনামের এই ক্যাডিলাক লিমুজিনটিকে একটি চলন্ত দুর্গ বলা হয়। এতে রয়েছে ভারী স্টিল আর্মার, বুলেটপ্রুফ গ্লাস, রান-ফ্ল্যাট টায়ার এবং বোমা হামলা নিষ্ক্রিয় করার উচ্চপ্রযুক্তির জ্যামিং ডিভাইস।

ট্রাম্প ও শি চিনপিংয়ের এই শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে বেইজিংয়ের মার্কিন প্রতিনিধিদল অবস্থানরত বিলাসবহুল হোটেলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনের আগে ওয়াশিংটনকে যে বিষয়ে সতর্ক করল বেইজিং

এ ছাড়া ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাবলিক সাইট ও সাবওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা কঠোর করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যকার এই দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, শুল্কনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মতো গুরুতপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

LEAVE A REPLY