ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির দক্ষিণে এমটি মারিভেক্স নামের একটি তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের সবাই নিরাপদ আছেন।সোমবার (৮ জুন) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় এবং ওমানের ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। খবর গলফ নিউজ
পশ্চিম এশিয়ার ঘটনাবলি নিয়ে একটি আন্ত মন্ত্রণালয় ব্রিফিংয়ে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজের সব ভারতীয় নাবিকরা সম্পূর্ণ নিরাপদে আছেন।
হরমুজ প্রণালির দক্ষিণে চলাচলকারী তেলবাহী ট্যাংকারটি স্থানীয় সময় দেড়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি খালি অবস্থায় চলছিল এবং সে সময় এতে কোনো পণ্য ছিল না।









































