বর্ণাঢ্য আয়োজনে ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

আইএএইচএফ ট্রফির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন)  ট্রফির। 

আজ বুধবার (১০ জুন) রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে সব দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজার পতাকা হাতে হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় অংশগ্রহণকারী দেশগুলোর দেশাত্মবোধক গান বাজতে থাকে।

PIC1
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তানকে নিয়ে আন্তর্জাতিক এই হকি টুর্নামেন্ট হতে চলেছে। 

প্রতিযোগিতার আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এখানে যারা অংশ নিয়েছে, তাদের প্রত্যেককে স্বাগত জানাই।বর্তমান সরকার ক্রীড়া ক’টনীতি নিয়ে কাজ করছে। আমরা পাশের দেশসহ এশিয়া-ইউরোপের সব দেশের সঙ্গে ক্রীড়া ক’টনীতির মাধ্যমে ও  সম্পর্ক বিনিময়ের মাধ্যমে দেশের ক্রীড়ঙ্গনকে সমৃদ্ধ করতে পারি, আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

Aminul Minister
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

আজ দুপুর ১টায় মালদ্বীপ-আফগানিস্তান ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে।অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ সন্ধ্যা ৭টায়; প্রতিপক্ষ আফগানিস্তান। 

অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

LEAVE A REPLY