দল ঢেলে সাজানোর কথা অস্বীকার মরিনহোর

বিশ্বকাপ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ড্রেসিংরুমেকে ঢেলে সাজানোর একটি সংবাদ চাউর হয়।সেই সাথে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কেও সাইন করান তিনি। তবে এরই মাঝে এলো নতুন তথ্য। রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে বড় ধরনের পরিবর্তনের ইচ্ছার কথা অস্বীকার করেছেন কোচ হোসে মরিনহো।

‘বিস্ট মোড অন’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, দলের সেরা খেলোয়াড়রা থাকুক এবং তাদের ফর্মের উন্নতি ঘটুক।

এদিকে লা লিগার এই জায়ান্টরা টানা দুই মৌসুম কোনো বড় শিরোপা জিততে পারেনি। কারণ দলের তারকা কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র (যার চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হচ্ছে) এবং জুড বেলিংহ্যাম দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন।

মরিনহো বলেন, ‘আমাদের রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলা উচিত নয়, তবে আমি শুধু একটি ছোট বিষয় উল্লেখ করতে পারি। আমি কিছু লেখা পড়েছি যেখানে লোকেরা বলছিল; হোসে মরিনহো এখানে আসছেন এবং তিনি দলের সেরা কিছু খেলোয়াড়কে বাদ দেবেন, যাদের নাকি এই মৌসুমে কিছু সমস্যা ছিল।’

এখন আমাকে এমন একটা দল গড়ার উপায় খুঁজে বের করতে হবে, যাতে আগের মৌসুমগুলোতে তাদের যে ধরনের সমস্যা হয়েছিল, সেরকম কোনো সমস্যা না হয়। কিন্তু সেরা খেলোয়াড়রাই হলো সেই খেলোয়াড় যাদের আপনি চান। যদি খুব ভালো নয় এমন খেলোয়াড়দের নিয়ে আপনার সমস্যা হয়, তবে সেটা একটা বড় সমস্যা। বড় খেলোয়াড়রা তো বড় খেলোয়াড়ই বলে যোগ করেন তিনি।


LEAVE A REPLY