ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকট দল। চোটের কারণে আগেই এই দুই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।তাঁর বিকল্প হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে। কিন্তু চোটের কারণে আসন্ন দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন নীতিশ। বাঁ পায়ের চোট বাড়ায় খেলতে পারবেন না এই তরুণ অলরাউন্ডার এমনটাই জানা গেছে।

ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময়ে প্রথম চোট পান নীতিশ।সেই কারণে তাকে লখনৌয়ে আয়োজিত দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

তবে চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে ফের মাঠে নামেন। ওই ম্যাচে ৬ ওভার বল করে ৪২ রান দেন। কিন্তু ম্যাচের পরে আবারো অস্বস্তি অনুভব করেন তিনি।এখন অন্তত এক মাসের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে  রিহ্যাব চালাতে হবে। 

তাই আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ খেলার সম্ভাবনা নেই এই পেসার-অলরাউন্ডারের। অগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা তাদের। এই সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরাই এখন নীতিশের প্রধান লক্ষ্য।তবে ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নীতিষের ছিটকে যাওয়ার খবর জানানো হয়নি।

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


LEAVE A REPLY