‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’

ব্রাজিলকে এখন আর শক্তিশালী দল মনে করেন না জাপানের স্ট্রাইকার শিওগাই। ছবি : রয়টার্স

মাঠের আগে শুরু হয়েছে কথার লড়াই। ম্যাচের ফল যাই হোক না কেন আগে কথায় প্রতিপক্ষকে কাবু করার কৌশল এটেছে জাপান।তা না হলে সেলেসাওদের নিয়ে এমন খোঁচা মারতে যাবেন কেন কেন্টো শিওগাই।

ব্রাজিল এখন ফুটবলের পরাশক্তি নয় বলে জানিয়েছেন শিওগাই। জাপানের স্ট্রাইকার বলেছেন, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। এখন তাদের খবর কি? তাদের সম্পর্কে তো আজকাল তেমন কিছুই শুনি না…।আমার মনে হয় এখন ফ্রান্স আর আর্জেন্টিনাই শক্তিশালী দল।’

আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল-জাপান। শেষ ৩২-এর লড়াইয়ে মাঠে নামার আগে লড়াইয়ের উত্তাপই যেন বাড়িয়ে দিলেন ২১ বছর বয়সী শিওগাই।

ইতিমধ্যে অবশ্য শিওগাইয়ের কথার জবাব দিয়েছেন মার্কিনিওস।ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘এটা হয়তো তাদের অহংকারের অংশ। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল (আজ) শুধু আমাদের আসল শক্তি দেখানো প্রয়োজন। এসব কথাবার্তা তাদের কাছেই থাক। ম্যাচে আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।যেন প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং যেভাবে ম্যাচটা জেতা উচিত সেভাবে জিততে পারি।’

মুখের পর এবার মাঠে জবাব দেওয়ার পালা ব্রাজিলের। দেখা যাক হিউস্টনে কী হয়?


LEAVE A REPLY