ছবি : রয়টার্স
আর দুই তিন ম্যাচ পর শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপ। শিরোপা লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স ও স্পেন।যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামের ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে পুরোদমে প্রস্তুতি চলছে স্টেডিয়ামে।

স্টেডিয়ামের মাঠের প্রবেশপথ থেকে শুরু করে দুই দলের ড্রেসিং রুমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠকে খেলার দিনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে।

দর্শকের সারির আসনগুলো পরিপাটি করার কাজও শেষের দিকে। হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে দুই দেশের সমর্থকরা রয়েছে অধীর আগ্রহে।










































