কানসাসের অনুশীলনে অনুপস্থিত মেসি-আলভারেজ

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের কানসাসে শেষ অনুশীলন সেরেছেন আর্জেন্টিনা দল। বিশ্বকাপ উপলক্ষে শহরটির অনুশীলন ক্যাম্প গেড়েছিল আলবিসেলেস্তেরা।বিশ্বকাপ অভিযানের শেষে দিকে এখানে কোন ম্যাচ না থাকায় ব্যাগ গুছিয়ে নিয়েছে। সুইস বাধা টপকে সেমির লড়াইয়ে নামার আগে প্রথম অনুশীলনে দেখা যায় মেসি-আলভারেজ। হাইভোল্টেজ সেমিফাইনালের আগে দলকে পুরোপুরি সতেজ রাখাতে দিবু মার্তিনেসকে ছাড়া একাদশের সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

কানসাসের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বিকেল কোয়ার্টার ফাইনালের ক্লান্তি ভুলে প্রথম অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্কালোনির দল।তবে সুইসদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজসহ স্কোয়াডের বাকি ফুটবলাররা পুরো উদ্যমে অনুশীলনী সেশন শেষ করেছেন। 

1

তীব্র গরমকে উপেক্ষা করে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। তবে বরাবরের মতোই প্র্যাকটিস সেশনের গোপনীয়তা বজায় রাখতে কড়া অবস্থানে ছিল ম্যানেজমেন্ট। অনুশীলনের প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরই গণমাধ্যমকর্মীদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর পুরো স্কোয়াডই বেশ হালকা ও ফুরফুরে মেজাজে সময় পার করেছে। আগামী ১৫ জুলাই আটলান্টার ঐতিহ্যবাহী ভেন্যুতে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা

LEAVE A REPLY