স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে লাখো পর্যটকের ঢল

ছবি : রয়টার্স

স্পেনের পাম্পলোনাজ শহরের উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব। এটি প্রতিবছর ৬ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চলে।এ সময় শহরের প্রায় ৮৭৫ মিটার দীর্ঘ সরু ও আঁকাবাঁকা পাথুরে রাস্তায় ৬টি ক্ষ্যাপাটে ষাঁড়ের সামনে শত শত মানুষ প্রাণ হাতে নিয়ে দৌড়ান। দৌড়টি শহরের প্লাজা দে তোরোসে গিয়ে শেষ হয়। বিপজ্জনক ও রোমাঞ্চকর উৎসবটি দেখতে শহরটি ঢল নামে লাখো পর্যটকের।

এটি স্পেনের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহীর উৎসবের একটি।বিশ্বজুড়ে এটি মূলত বিপজ্জনক ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড়ের দৌড় নামে পরিচিত। 

উৎসবটি ৬ জুলাই ঠিক দুপুর ১২টায় পাম্পলোনা সিটি হলের ব্যালকনি থেকে আতশবাজি ফুটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। হাজার হাজার মানুষ সাদা পোশাক এবং লাল স্কার্ফ পরে সিটি হলের সামনে জড়ো হয়ে শ্যাম্পেন ও ওয়াইন ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।

LEAVE A REPLY