নাহিদ ছিটকে যাওয়ায় ‘পুড়ছে’ ইয়ান বিশপের মন

অস্ট্রেলিয়ায় নাহিদকে বোলিং করতে দেখবেন না বলে হতাশ ইয়ান বিশপ। ছবি : কালের কণ্ঠ

গতি দিয়ে অনেককেই মুগ্ধ করেছেন নাহিদ রানা। সেই তালিকায় আছেন নব্বইয়ের দশকে গতি আর সুইংয়ে মাঠে ঝড় তোলা ইয়ান বিশপ।বাংলাদেশি পেসারকে নিয়ে প্রশংসা অনেকবারই ঝড়েছে তার কণ্ঠে।

তাই নাহিদ রানাকে মাঠে দেখার অপেক্ষায় থাকেন বিশপ। সেই আশায় এবার অস্ট্রেলিয়ায় ২৩ বছর বয়সী পেসারকে দেখতে মুখিয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। কিন্তু আশায় গুঁড়েবালি।চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা।

নাহিদ রানা ছিটকে যাওয়ায় মন খারাপ বিশপের। কেননা পেস সহায়ক পিচে বাংলাদেশি পেসারের ভয়ংকর রূপ দেখার অপেক্ষায় ছিলেন তিনি। হতাশায় তাই সামাজিক মাধ্যম এক্সে জনপ্রিয় ধারাভাষ্যকার লিখেছেন, ‘নাহিদ রানার জন্য খারাপ লাগছে।আরো অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম অস্ট্রেলিয়া তাকে তাকে বল করতে দেখার জন্য।’

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজে থাকতে না পারলেও আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন নাহিদ রানা। পায়ের শিনবোনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি।

LEAVE A REPLY