উইকেট উদযাপনে এবার তাইজুল

লাবুশানেকে বোল্ড করার পর তাইজুলের উদযাপন। ছবি : ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন হাসান মাহমুদ। এবার তার উদযাপনে শামিল হয়েছেন তাইজুল ইসলাম।

মারনাস লাবুশানেকে বোল্ড করে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছেন তাইজুল। ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়া এখন আরও বিপদে। কেননা বাংলাদেশের থেকে এখনো ১৫০ রানে পিছিয়ে অজিরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।স্টিভেন স্মিথের ২৪ রানের বিপরীতে ১ রান করে ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন।

এর আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই বোল্ড করেন হাসান। শুরুটা করেছেন জ্যাক ওয়েদারল্ডকে বোল্ড করে। নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান।দলীয় ৪ রানের সময় হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি ওপেনার। এতে প্রথম ইনিংসে ২৩ রান করলেও এবার ‘ডাক’ মেরে বিদায় নেন।

শুরুতে সতীর্থ হারানোর ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন ট্রাভিস হেড-মারনাস লাবুশানে।তবে খুব বেশি দূর যেতে পারেননি তারা। ইনিংসের ১১তম ওভারে হেডকে বোল্ড করেন হাসান।ওয়েদারল্ডের মতোই আউট হন তিনিও। হাসানকে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড। ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে মাঠ ছাড়ার সময় হতাশ হেড বেল ঠিক করে যান।

অন্যদিকে ডারউইনে তানজিদ হাসান তামিমের (১০১) সেঞ্চুরি প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। এ ছাড়া ফিফটি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত (৮৪) ও মেহেদী হাসান মিরাজ (৬৫)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন ৮৯ রান খরচ করা পেসার জশ হ্যাজলউড। আর প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অজিরা। বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান।

LEAVE A REPLY