ছবি: পল চাইল্ডস
ম্যাচ নিয়ন্ত্রণের সনাতন চিন্তাভাবনা থেকে কিছুটা সরে এসে ইংলিশ ফুটবল সংস্কৃতির চিরচেনা গতি ও রোমাঞ্চকে কাজে লাগানোর বার্তা দিয়েছেন ইংল্যান্ডের প্রধান ফুটবল কোচ টমাস টুখেল। ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের ধাক্কা সামলে ওঠার পর, উয়েফা নেশনস লিগের দল ঘোষণার সময় তিনি তার এই নতুন কৌশলগত ভাবনার কথা প্রকাশ করেন।ম্যাচে শতভাগ নিয়ন্ত্রণ ধরে রাখার চেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আগ্রাসী ও গতিময় ধারাকে ধরে রাখাই এখন তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে চাপের মুখে ইংল্যান্ডের ভেঙে পড়ার কথা স্মরণ করে টুখেল বলেন,‘১০ মিনিটের জন্য হলেও স্পেনের মতো খেলতে পারত। খুশি হতাম। ’ —এর মাধ্যমে তিনি ফাইনালে বলের ওপর বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণ এবং স্বাচ্ছন্দ্যের ক্ষমতার দিকে ইঙ্গিত করেছেন।খবর দ্য গার্ডিয়ান
তিনি আরো বলেন, ‘ম্যাচে দলের ওপর নিয়ন্ত্রণহীনতা সহজে মেনে নেওয়া যায় না।’
আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে স্পেন চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আসন্ন নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে। আন্তর্জাতিক সূচির কথা তুলে টুখেল বলেছেন, ইংলিশ ফুটবল সংস্কৃতির চিরচেনা গতি ও রোমাঞ্চকে আপন করে নিতে চাই। তবে ইংল্যান্ডের কত শতাংশ খেলোয়াড় প্রিমিয়ার লিগে গতির সাথে পরিচিত এটাই আমাকে দ্বিধায় ফেলে দেয়… কীভাবে এবং কখনম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।কারণ আমি এখানে সবচেয়ে বেশি চাপের মুহূর্তগুলোর কথা বলছি বলে যোগ করেন তিনি।










































