প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
স্থানীয় সময় রোববার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী।
বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন প্যারেডে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও...
দর্শকদের কাছে প্রথমবার ভিন্নরূপে হাজির হলেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত ‘ফাতিমা’ নামে একটি সিনেমা সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি ইতোমধ্যে বেশ কিছু উৎসব থেকেও সম্মাননা এবং প্রশংসা পেয়েছে।
সিনেমাটিসহ সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন এ অভিনেত্রী।
৪‘ফাতিমা’র আদ্যোপান্ত কেমন ছিল?
৮সিনেমাটির নাম...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ব্যক্তিজীবনের সুন্দর মুহুর্ত, ভাবনা, রাগ-ক্ষোভসহ নানা বিষয় এখানেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার পরীমনি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে...
সানিয়া সুলতানা লিজা
দেশে ফিরেই গানের কাজ শুরু করে দিয়েছেন সানিয়া সুলতানা লিজা। ঈদে প্রকাশ করবেন নতুন গানচিত্র। গায়িকার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
ইয়াশাকে নিয়ে দেশেগত বছর আমেরিকা গিয়েছিলেন লিজা।
সেখানেই জন্ম দিয়েছেন প্রথম সন্তান ইয়াশাকে। ১৯ মার্চে জন্ম নেওয়া ইয়াশার বয়স দুই মাস...
শাকিব খান
আজ (২৮ মে) পর্দার শাকিব খানের অভিনয় ক্যারিয়ারের বয়স হবে ২৫ বছর। ১৯৯৯ সালের আজকের দিনে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর। রজত জয়ন্তীতে ‘হিরো—দ্য সুপারস্টার’কে নিয়ে বলেছেন তাঁর অনুজ তিন নায়ক—মামনুন ইমন, নিরব হোসেন ও সিয়াম আহমেদ।
শাকিব ভাই, আপনি আকাশ ছুঁয়ে ফেলুন (মামনুন ইমন)অনেকেই শাকিব ভাইকে ঈর্ষা করেন, তাঁর বিরুদ্ধে...
ডিপজল
অবশেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ার বসার অনুমতি পেলেন মনোয়ার হোসেন ডিপজল। আদালতের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সম্পাদক পদ ফিরে পেয়েছেন তিনি। সোমবার (২৭ মে) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই এই অভিনেতার।
সীমানা
৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহ থেকে তিনি অসুস্থ ছিলেন। ডাক্তাররা জানান, তার মস্তিস্কে রক্তক্ষরণ (স্টোক) হয়েছে। এর পর থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, গতকাল তার মাথায় একটি সার্জারি হয়েছে। তার পর থেকে...
বাংলাদেশ
পিএসসির অধীনে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ, চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সরকার
Probash Bangla -
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কর্মচারী নিয়োগে কমিটির সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম...
আগামীকাল বুধবার (২৯ মে)। প্রতি বছর এ দিনে পালিত হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে। আগামীকাল বুধবার ভোরে পিসকিপার্স রানের মধ্য দিয়ে শুরু হবে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ এর আনুষ্ঠানিকতা।
আন্তর্জাতিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারী সকল সদস্যের সম্মানে উদযাপিত এ দিবসে...
ফাইল ছবি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তৃতীয় ধাপের আরো তিন উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আগামীকাল বুধবার (২৯ মে) ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি বলেন, রিমালের প্রভাবের কারণে চাঁদপুর...











































