বেশি ঘুমায় ফিনল্যান্ডের মানুষ, কম ঘুমায় কোরিয়া ও জাপানের বাসিন্দারা

ভালো থাকার জন্য ঘুম হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম। ঠিকমত ঘুম না হলে মানুষ শরীর সুস্থ্য থাকে না। অন্যদিকে যাদের নিয়মিত ঘুম হয় তাদের শরীর সুস্থ্য থাকে এবং নিয়মিত সব কাজ ঠিক মত করতে পারেন।

এদিকে মানুষকে বিশ্রামে উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী  সিউলের ইয়েউইডো হান রিভার পার্কে একটি ব্যতিক্রমী ঘুম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১০০ প্রতিযোগী এতে অংশ নেন। খবর জিনহুয়া নিউজের। প্রতিযোগিতাটির আয়োজক লিম জি-হিওন বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেওয়া এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে।

ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের তাদের সবচেয়ে আরামদায়ক  পোশাক পরে আসতে বলা হয়েছিল। প্রতিযোগিতার স্থানে দেওয়া এয়ার কোচে শুয়ে ঘুমাতে হয়েছে তাদের। প্রতিযোগিদের প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘণ্টা। অংশগ্রহণকারী অনেকের মধ্যেই ছিলো বেশ উচ্ছ্বাসের সুর।

তাদের একজন বলেন, সাধারণত আমরা সপ্তাহজুড়েই অনেক কাজ করি। ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো শুনে এতে অংশ নিতে এসেছি। কার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা। অপরদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা ঘুমায় সবচেয়ে কম।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

LEAVE A REPLY