ট্রেনে ফিরতি যাত্রা: ৯ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহা শেষে মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে ফিরতে পারেন, সেজন্য আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম। আজ পাওয়া যাচ্ছে আগামী ৯ জুনের টিকিট। 

এ দিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ে সূত্র জানায়, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

উল্লেখ্য, প্রতিজন টিকেটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গ কিনতে পারবেন না। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীর নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

এ ছাড়া কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। 

LEAVE A REPLY