বসুন্ধরায় ফিজিক্যালি ডিজঅ্যাবলদের ক্রিকেট ক্যাম্প

ফিজিক্যালি ডিজঅ্যাবল ক্রিকেটারদের নিয়ে দুই দিনের ট্রায়াল ও সিলেকশন পর্ব শুরু হয়েছে। গতকাল সকালে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠের ইনডোরে শুরু হয় এ ট্রায়াল। জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে এ ক্যাম্প আয়োজন করা হয়। 

প্রথম ধাপে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেটাররা ক্যাম্পে অংশগ্রহণ করেন।

আজ শেষ ধাপে ঢাকা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের ক্রিকেটাররা ক্যাম্পে থাকবেন। ক্রিকেটারদের উৎসাহ জোগাতে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমন। তাদের সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান।

LEAVE A REPLY