রোনালদো চাইছেন আয়ারল্যান্ডের দর্শকরা তাকে দুয়ো দিক

ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি : রয়টার্স

পর্তুগালের সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো চাইছেন বৃহস্পতিবারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের ভক্তরা তাকে দুয়ো দিক। 

পর্তুগাল যদি ম্যাচ জেতে, তাহলে তারা ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। রোনালদো মনে করছেন, ভক্তরা তার দিকে মনোযোগ দিলে দলের অন্যান্য খেলোয়াড়দের ওপর চাপ কমতে পারে।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই স্ট্রাইকার আগামী বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েছেন।

পর্তুগাল গ্রুপ ‘এফ’-এ দুই ম্যাচ বাকি থাকতে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘স্টেডিয়াম আমাকে নিয়ে নিন্দা করবে, দুয়ো দিবে, আমি এর সঙ্গে অভ্যস্ত, আশা করি তারা করবে। হয়তো এতে অন্য খেলোয়াড়দের ওপর চাপ কমবে।’

রোনালদো বলেছেন ম্যাচটি ‘কঠিন’ হবে, কারণ আয়ারল্যান্ড রক্ষণাত্নক খেলবে এবং তাকে ও তার সতীর্থদের স্থান দেবে না।

রোনালদো ক্যারিয়ারে ৯৫৩টি গোল করেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩টি গোল নিয়ে শীর্ষে আছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ তার শেষ হতে পারে এবং কয়েক বছরের মধ্যে তিনি অবসর নেবেন।

তবু রোনালদো এ মুহূর্তে নিজের ভবিষ্যতের পরিবর্তে দলের বাছাইয়ের ম্যাচে মনোযোগ দিতে চান। তিনি বলেন, ‘পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই, এখন মূল লক্ষ্য হলো পর্তুগালকে বিশ্বকাপে পৌঁছে দেওয়া।’

LEAVE A REPLY