চলতি বছরে তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। ছবি : মীর ফরিদ
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চলতি বছরে তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করার এক বল পরই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
ক্রিজে নামার পর থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নাজমুল।
১১২ বল মোকাবিলায় ১৪ চারের সাহায্যে শতক পূর্ণ করেন তিনি । সেঞ্চুরির পর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
এই উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ম্যাকব্রিন এককভাবে টেস্টে সর্বোচ্চ উইকেট সংখ্যা ২৬-এ পৌঁছান, যা আগে মার্ক অ্যাডায়ার-এর সঙ্গে যৌথ রেকর্ড ছিল।
তার আউটের পর ১৭ রান করে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এখন ৭ উইকেটে ৫৬১ রান, লিড দাঁড়িয়েছে ২৭৫ রানে। ক্রিজে আছেন অভিষিক্ত হাসান মুরাদ ও হাসান মাহমুদ।








































