ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় এ শুভেচ্ছা জানায়।
জার্মান দূতাবাস জানিয়েছে, ‘গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।
দূতাবাস জানিয়েছে, দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।










































