সংগৃহীত ছবি
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা এবার ইতালির রোম সফরকে ঘিরে নতুন করে খবরের শিরোনামে।
সম্প্রতি ইতালির রাজধানী রোম-এ ছুটি কাটাতে গিয়ে ১৯ বছরের ছোট কথিত প্রেমিক উদ্যোক্তা হর্ষ মেহতার সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিকে ঘিরেই ফের জোরালো হয়েছে তাঁদের সম্পর্কের গুঞ্জন।
রোম সফরের ভাইরাল ছবিতে মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট, নো-মেকআপ লুক ও স্লিক হেয়ারস্টাইল।
অন্যদিকে ধূসর জ্যাকেটে স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা গেছে হর্ষ মেহতাকে।
ছবিটি তোলা হয়েছে রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে—যা এই জল্পনাকে আরো উসকে দিয়েছে।
গত বছর মুম্বাইয়ে গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
যদিও মালাইকা বা হর্ষ কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবে বারবার একসঙ্গে দেখা যাওয়ায় নেটিজেনদের কৌতূহল ক্রমেই বাড়ছে।
‘ছাইয়া ছাইয়া’খ্যাত মালাইকা অরোরা ‘আনারকলি ডিস্কো চলি’ ও ‘মুন্নি বদনাম’ গানের মাধ্যমে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তাঁকে কম দেখা যাচ্ছে, তবু সামাজিক উপস্থিতি ও ব্যক্তিগত জীবনের কারণে নিয়মিত আলোচনায় থাকেন তিনি।









































