অ্যালেনের ব্যাটে ‘মহাপ্রলয়’, দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচ দেখায় প্রতিবারই নিউজিল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

আবার আইসিসি আয়োজিত নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কখনো হারেনি নিউজিল্যান্ড। 

তবে আজ সেমিফাইনাল হওয়ায় অন্তত একটি অজেয় থাকার রেকর্ড ভাঙবে, তা বোঝাই যাচ্ছিল। তাই বলে এই লড়াই এতটা একপেশে হবে, তা কজন ভেবেছিলেন?

ফিন অ্যালেনের ব্যাটে যেন আক্ষরিক অর্থেই দেখা গেল মহাপ্রলয়।

২৬ বছর বয়সী এই ওপনোর মাত্র ৩৩ বলে উপহার দিলেন অপরাজিত সেঞ্চুরি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তো বটেই, আইসিসির পূর্ণ সদস্য দুই লড়াইয়ে এই সংস্করণে দ্রুততম। 

তাতে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। আগামী রোববার (৮ মার্চ) আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারত অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে কিউইরা। 

wdcerf
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ছে দক্ষিণ আফ্রিকা দল।

ছবি: আইসিসি

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি ও টিম সাইফার্টের ফিফটিতে ৪৩ বল ও ৯ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।

সর্বশেষ ২০২১ আসরে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; ম্যাককনকি ২/৯, রবীন্দ্র ২/২৯, হেনরি ২/৩৪)। 
নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮, রবীন্দ্র ১৩*)।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)।

LEAVE A REPLY