মুস্তাফিজুর রহমান। ছবি: মীর ফরিদ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। শেষ মুহূর্তের চোটে একাদশ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দলের অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল কালের কণ্ঠকে জানিয়েছেন, ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় টসের আগেই মুস্তাফিজকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচ শুরুর আগে টসের প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
ঠিক তখনই হঠাৎ করেই মাঠে আসেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে আলোচনার পরই বদলে যায় বাংলাদেশের একাদশ।
মুস্তাফিজের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তার অন্তর্ভুক্তিতে তিন পেসার নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।










































