২০০ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনালের’ টিকিট

শেষ ওয়ানডের জয়ী অধিনায়কের হাতেই উঠবে ট্রফিটি।

সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। বাংলাদেশ-নিউজিল্যান্ড একটি করে ম্যাচ জেতায় ওয়ানডে সিরিজের সমীকরণটি এমন দাঁড়িয়েছে। দ্বিপক্ষীয় সিরিজের সেই ফাইনালটি হবে চট্টগ্রামে।

আগামী বৃহস্পিতবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে অঘোষিত ফাইনালটি।

ম্যাচটি দেখতে দর্শকদের সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। টিকিটের মূল্য তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০০ টাকায় খেলা দেখতে হলে চট্টগ্রাম স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারিতে বসতে হবে দর্শকদের। বিপরীতে পশ্চিম পাশের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।

দুই শহীদ আবু সাঈদ ও শ্রাবণ স্ট্যান্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে। আর সর্বোচ্চ ২৫০০ টাকায় ব্যাট-বলের লড়াই দেখা যাবে চারটি জায়গা থেকে। সেই চার জায়গা হচ্ছে—পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড ও পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড।

মিরপুরে প্রথম ২৬ রানের জয় পায় নিউজিল্যান্ড।

বিপরীতে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

LEAVE A REPLY