অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে কারা এগিয়ে

সংগৃহীত ছবি

আইপিএলের ৩০তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের হারের পর অরেঞ্জ ও পার্পেল ক্যাপের তালিকায় গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন আসেনি। তবে সর্বোচ্চ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ দখলের হাতছানি ছিল তরুণ মারকুটে ব্যাটার শুভমান গিলের। আর পার্পেল ক্যাপের দৌড়ে অনেকটা এড়িয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অরেঞ্জ ক্যাপে শীর্ষে উঠার সুযোগ ছিলো গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের।

 ১৩ বলে মাত্র ১৪ রান সাজঘরে ফিরলে সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেনকে (২৮৩ রান) টপকে যাওয়ার সুযোগ হারান। গিল বর্তমানে ২৬৫ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। 

গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে পার্পেল ক্যাপের লড়াইয়ে বেশ এগিয়ে এসেছেন। তিনি বর্তমানে ১০ উইকেট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

এদিকে চেন্নাই সুপার কিংসের অংশুল কম্বোজ ১৩ উইকেট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

অংশুল কম্বোজের চেয়ে এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাটের এই পেসারের দখলে রয়েছে ১২ উইকেট।

১০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে ভালো ইকোনমি রেটের কারণে ভুবনেশ্বর ও বিষ্ণোই দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার ওপরে রয়েছে।

LEAVE A REPLY