চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। একই কারণে নেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজেও।জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় একাদশে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে।
গেল রবিবার অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যানকে ছাড়াই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওডিআই দলটি হারারের উদ্দেশে রওনা হয়েছে।
ইংরেজি দৈনিক ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানতেও মিস করতে যাচ্ছেন উইকেট কিপার এই ব্যাটার।
সম্প্রতি চোট পাওয়া স্থানে স্ক্যান করিয়েছেন লিটন।ফল আশাব্যঞ্জক না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার না খেলার সম্ভাবনাই বেশি।
সাদা বলের সিরিজের দল জিম্বাবুয়ে গেলেও দেশেই রয়ে গেছেন লিটন। জানা গেছে, ১ জুলাই জিম্বাবুয়ে যাবেন উইকেট কিপার এই ব্যাটার। আর ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জুলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ে চোট পান লিটন। যার কারণে মাঠ থেকে উঠে যান তিনি। পরে অবশ্য দলের প্রয়োজনে আবারও নামেন এবং মিরপুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এলকেডি। তবে চোট রয়ে গেছে তার। যেটি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি।









































