অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

বাংলাদেশ ওয়ানডে দল। ছবি: মীর ফরিদ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

আসছে সেপ্টেম্বরে ভারতীয় দল যদি বাংলাদেশ সফরে না আসে, তাহলে এই সময়ে স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করবেন শান্ত-লিটন-মিরাজরা। 

তবে অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ দলের। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ কদিন পরেই ঘোষণা করা হতে পারে। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে হতে পারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। 

জিম্বাবুয়ে যদি খেলতে রাজি হলে বেড়ে যাবে ম্যাচের সংখ্যাও।এখন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আয়োজকরা।

LEAVE A REPLY