যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে রুক্মিণী, তুমুল সমালোচনার মুখে নায়িকা

মুক্তির পর থেকেই একের পর এক কারণে আলোচনায় যশের বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’। ছবিটি নিয়ে দর্শকদের একাংশের অসন্তোষের মধ্যেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রুক্মিণী বসন্ত।যশের সঙ্গে তাঁর একটি ‘সাহসী’ দৃশ্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।

২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টক্সিক’। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর চার বছর বিরতি দিয়ে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী তারকা যশ। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গোয়াকে ঘিরে।পর্তুগিজ শাসনামলের পটভূমিতে নির্মিত ছবিতে যশকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

You know they removed Rukmini Vasanth sensual scene in #Toxicthemovie with  #Yash but kept every other sensual scene with other actress, why that  injustice?

মুক্তির পর থেকেই রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। দৃশ্যটি নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে ছবির চিত্রনাট্য ও দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক দর্শক এক্সে লিখেছেন, ‘এ ধরনের দৃশ্য কিভাবে গ্রহণ করব? রুক্মিণী, সত্যিই তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি।’

অন্য একজন অবশ্য অভিনেত্রীর পক্ষেও অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, সিনেমায় রুক্মিণীর কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই। ফলে তাঁকে ঘিরে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে। যদিও একই পোস্টে তিনি ছবিটিতে রুক্মিণীর অভিনয় না করাই ভালো হতো বলেও মত দেন।

Rukmini Vasanth's fans defend her against trolling over intimate scene in  Toxic: 'Insane toxicity over purity' | Hindustan Times

আরেক দর্শক সরাসরি রুক্মিণীর উদ্দেশে লিখেছেন, ‘এটা কী? এমন সস্তা চিত্রনাট্য কেন?’

তবে শুধু রুক্মিণীর দৃশ্যই নয়, ‘টক্সিক’ মুক্তির পর থেকেই ছবির গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ছবিটির প্রশংসা করছেন, আবার কেউ প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা প্রকাশ করছেন।

Post by Rukmini Vasanth on X: ?️

‘টক্সিক’কে কেবল একটি অ্যাকশন সিনেমা হিসেবে উপস্থাপন করা হয়নি। প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য রূপকথার আবহে নির্মিত এই গ্যাংস্টার ড্রামার গল্পে উঠে এসেছে অপরাধজগৎ, ক্ষমতার লড়াই ও পারিবারিক সম্পর্কের নানা দিক। সিনেমাটিতে রয়েছে বিভিন্ন প্রাপ্তবয়স্ক উপাদানও।

এর আগে সিনেমার প্রচারণার সময় কিয়ারা আদভানি ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। তবে বিষয়টি নিয়ে কিয়ারা ও যশ দুজনই বলেছিলেন, গান বা টিজারের বিচ্ছিন্ন দৃশ্য দেখে পুরো সিনেমা সম্পর্কে মন্তব্য করা উচিত নয়। 

তাঁদের মতে, গল্প ও সিনেমার প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে।

LEAVE A REPLY