সংগৃহীত ছবি
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে বসতে যাওয়া ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা এই লড়াই।একই দিনে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটানের।
গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনালের পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, বাংলাদেশের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে।
এক নজরে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের সময়সূচি:
৫ নভেম্বর (বৃহস্পতিবার):
পাকিস্তান বনাম ভারত (বিকেল ৩:৩০ মি.)
ভুটান বনাম বাংলাদেশ (রাত ৮:০০ মি.)
৮ নভেম্বর (রবিবার):
মালদ্বীপ বনাম পাকিস্তান (বিকেল ৩:৩০ মি.)
শ্রীলঙ্কা বনাম ভুটান (রাত ৮:০০ মি.)
১১ নভেম্বর (বুধবার):
ভারত বনাম মালদ্বীপ (বিকেল ৩:৩০ মি.)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:০০ মি.)
১৪ নভেম্বর (শনিবার – সেমিফাইনাল):
প্রথম সেমিফাইনাল: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স-আপ (বিকেল ৩:০০ মি.)
দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স-আপ (রাত ৮:৩০ মি.)
১৭ নভেম্বর (মঙ্গলবার – ফাইনাল):
ফাইনাল: প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী (রাত ৮:০০ মি.)
তবে প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়া সাপেক্ষে নতুন করে সংশোধিত ও চূড়ান্ত ফিকশ্চার প্রকাশ করা হতে পারে।সেক্ষেত্রে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।









































