রোহিতের রেকর্ড ভাঙলেন বাটলার, অনন্য নজির গড়লেন ব্রুক

শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ঝোড়ো ইনিংসে খেলে গড়েছেন অনন্য এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।এতে ভারতীয় সাবেক অধিনায়ক হিটম্যানখ্যাত রোহিত শর্মাকে টপকে যান বাটলার। এর পাশাপাশি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকও গড়লেন নজির।

সাউদাম্পটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাটলার। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা ছিল তার এই ইনিংসে।মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২৯২ রানে পৌঁছেছেন তিনি। এর আগে ৪২৩১ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত শর্মা। এবার তাকে টপকে গেলেন বাটলার।

১৬১ ম্যাচে বাটলারের ব্যাটিং গড় ৩৪.৩৩। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং ২৯টি অর্ধশত রান। তবে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখনো পাকিস্তানের বাবর আজম। ১৪৫ ম্যাচে তার সংগ্রহ ৪৫৯৬ রান, গড় ৩৮.৯৪।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিতে নয়া নজির গড়েছেন হ্যারি ব্রুক।২০২৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা তার দ্বিতীয় শতরান। এর ফলে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক হিসেবে একই ক্যালেন্ডার বছরে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরির নজির গড়লেন তিনি। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের অধিনায়ক।

LEAVE A REPLY