নেদারল্যান্ডসের তারকা না থাকার পরও ইতিবাচক পারফরম্যান্সে খুশি আর্সেনাল কোচ

কারাবাও কাপে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী ইপ্সউইচের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। আর্তেতার দল ৪-২ গোলের জয় নিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে। কিন্তু ম্যাচে নেদারল্যান্ডসের তারকা ডিফেন্ডার জুরিয়েন টিম্বার ছিলেন না। এতেই শুরু হয়েছে নানান কানাঘুষা।

কুঁচকির সমস্যায় কয়েক মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা ডিফেন্ডার। সম্প্রতি সুস্থ হয়ে ফিরলেও দলে রাখা হয়নি তাকে।

এ নিয়ে কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, নতুন কোনো সমস্যার কারণে নয়, বরং তাকে কেবল বিশ্রাম দেওয়া হয়েছে। খবর মিরর

আর্সেনালের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে আর্তেতা আরো বলেন : ‘ইপ্সউইচের বিপক্ষে আমরা যা কিছু করেছি, তার অনেক কিছু নিয়েই আমি সত্যিই খুব সন্তুষ্ট—আমরা যেভাবে ম্যাচটিতে আক্রমণাত্মক খেলেছি, শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে কতটা আধিপত্য, সাবলীল ও আক্রমণাত্মক ছিলাম, যাতে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আনা যায়।

আমরা খেলার শুরুতেই দুটি গোল করে একটি দারুণ ভিত্তি গড়ে দিয়েছিলাম এবং ব্যক্তিগতভাবেও কয়েকজন দুর্দান্ত পারফর্ম করেছেন। ম্যাচে কয়েকজনের অভিষেকও হয়েছে, যা দেখতে খুব ভালো লেগেছে।তাই, এই ম্যাচটি থেকে আমরা অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি বলে যোগ করেন তিনি।

টিম্বার না থাকা সত্ত্বেও, আর্তেতা একজনকে দলে ডেকেছিলেন, তিনি হলেন বিশ্বকাপজয়ী মিকেল মেরিনো , যাকে এই মৌসুমে প্রথমবারের মতো প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। আর্সেনালের প্রধান কোচ তার পারফরম্যান্সে দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন।
 

LEAVE A REPLY