অলিম্পিকে ফিরছে ক্রিকেট, উন্নতির আশা পন্টিংয়ের

সংগৃহীত ছবি

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে অলিম্পিকে ফিরবে ক্রিকেট। ১৯০০ সালের পর ২০২৮ সালে খেলাটির অন্তর্ভুক্তি হবে। সাবেক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এই বিষয়টি ক্রিকেটের উন্নতির জন্য বেশ সহায়ক হবে।

ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অনেক সময় ধরেই জোর দাবি ছিল খেলাটিকে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য।

এখন পর্যন্ত একবারই অলিম্পিকে ছিল ক্রিকেট। এ। ১২৮ বছরে অপেক্ষা কাটিয়ে পরবর্তী অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট।

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে রবিবার পন্টিং আইসিসি রিভিউতে বলেছেন, ভালো কিছুই অপেক্ষা করছে ক্রিকেটের জন্য।

“এটি আমাদের খেলাটির জন্য স্রেফ ইতিবাচকতাই নিয়ে আসতে পারে। আমি গত ১৫ বা ২০ বছরে বিভিন্ন কমিটিতে বসেছি এবং সেখানে সবসময় প্রায় প্রতিটি এজেন্ডার শীর্ষে ছিল একটি ব্যাপার – কিভাবে আমরা খেলাটিকে অলিম্পিকে ফিরিয়ে আনব? এবং অবশেষে, এটা হতে যাচ্ছে। এটা এখন আর মাত্র চার বছর দূরে আছে। আমি মনে করি এটি ক্রিকেটকে যুক্তরাষ্ট্রে তৃণমূল পর্যায়ে প্রবেশ করার সুযোগ দেবে।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে, যেখানে পুরুষ ও নারী উভয় ইভেন্টই মাঠে গড়াবে। 

LEAVE A REPLY