শোয়েব মালিক। ছবি : এএফপি
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক জানালেন, কীভাবে পাকিস্তান জিততে পারে এই হাইভোল্টেজ ম্যাচে।
মালিকের মতে, পাকিস্তানের সেরা সুযোগ তৈরি হবে যদি বল হাতে শুরুতেই ভারতের তিন-চারজন টপ অর্ডার ব্যাটারকে আউট করা যায়। তাহলে ভারতকে ১৫০–১৬০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হবে।
তিনি আরো বলেন, মিডল ওভারগুলোতে সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ যদি তিনটি করে উইকেট নিতে পারেন, তাহলে পাকিস্তানের জয়ের বড় সম্ভাবনা তৈরি হবে।
প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে ৪.৩ ওভারে জয় তুলে নিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানে ম্যাচ জিতেছে।
টি–টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল।
এর মধ্যে ১০ বার জয় পেয়েছে ভারত। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত।











































