নেওয়াজকে ‘বিশ্বসেরা স্পিনার’ বললেন হেসন, ভারতীয় কোচের চমৎকার জবাব

পাকিস্তানের কোচ মাইক হেসন ও ভারতীয় সহকারী কোচ রায়ান টেন ডোশাটে। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের মহারণ ঘিরে শুরু হয়েছে মাঠের বাইরের লড়াইও। কথার লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজ। ওমানের বিপক্ষে ম্যাচের আগে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন নেওয়াজকে বিশ্বের সেরা স্পিনার আখ্যা দেন।

হেসনের এই মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন, কারণ বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নেওয়াজ রয়েছেন ৩০ নম্বরে।

তবে হেসনের মতে, সাম্প্রতিক সময়ে দলের হয়ে নেওয়াজ যেভাবে পারফর্ম করছেন সেই এখন বিশ্বের সেরা স্পিনার।

হেসন বলেন, ‘আমাদের দলে পাঁচজন মানসম্পন্ন স্পিনার আছে। তবে মোহাম্মদ নেওয়াজই এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। গত ছয় মাস ধরে তিনি এমনভাবেই পারফর্ম করে যাচ্ছেন।

অন্যদিকে, ভারতীয় সহকারী কোচ রায়ান টেন ডোশাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি হেসনের মন্তব্য খণ্ডন করেননি। তিনি ইঙ্গিত দেন, প্রত্যেক কোচ বা দলই তাদের খেলোয়াড়দের নিয়ে গর্ব করতে পারেন।

টেন ডোশাটে বলেন, ‘আমি মনে করি, এই টুর্নামেন্টে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও উইকেট আমাদের প্রত্যাশামতো টার্ন দিচ্ছে না, তবু টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন এখন ভীষণ কার্যকর।ভারত দলে আমাদের ভরসা আছে বরুণ, অক্ষর ও কুলদীপের ওপর। প্রত্যেকেই তাদের খেলোয়াড়কে যেভাবে চান সেভাবেই র‌্যাঙ্ক করতে পারেন।’

LEAVE A REPLY