মাত্র ১৯ বছর বয়সে ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন আইরিশ বোলার

ফ্রেয়া সার্জেন্ট

আয়ারল্যান্ডের তরুণ স্পিনার ফ্রেয়া সার্জেন্ট ব্যক্তিগত কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার ১৬টি ওডিআই এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন এবং হোয়াইট-বল ক্যারিয়ারে মোট ৩৩ উইকেট সংগ্রহ করেছেন।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সার্জেন্টের। তিনি দ্রুতই আয়ারল্যান্ডের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০২৪ সালে তিনি আইসিসি উইমেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হন, যা তার ২০২৩ ও ২০২৫ সালের উইমেনস অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ফল।

সার্জেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রিম ওয়েস্ট বলেছেন, ‘ফ্রেয়া আমাদের সিনিয়র পারফরম্যান্স স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার অবদান মাঠের ভিতরে ও বাইরে সবখানেই অনবদ্য।

খেলোয়াড়ের সুস্থতা সর্বোচ্চ গুরুত্বের, এবং এই সময়ে তার পাশে থাকা আমাদের কর্তব্য।’

LEAVE A REPLY