জিদান জানালেন তার প্রিয় তিন ফুটবলারের নাম

ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে অভিহিত করেছেন জিদান। ছবি : এএফপি

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ জিনেদিন জিদান সম্প্রতি জানিয়েছেন, বর্তমান বিশ্ব ফুটবলে তার দেখা সবচেয়ে পছন্দের খেলোয়াড়দের মধ্যে একজন হলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এর পাশাপাশি পিএসজির দুই পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস ও ভিতিনহারও প্রশংসা করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও জিদান কোনো দ্বিধা ছাড়াই ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে অভিহিত করেছেন।

ইতালির ফেস্টিভাল দেলো স্পোর্ট দি ট্রেন্টো অনুষ্ঠানে জিদান বলেন, ‘তার মাঠে অবস্থান যাই হোক, বল পেলেই আমার গায়ে কাঁটা দেয় এমন খেলোয়াড় হলো ইয়ামাল।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে সে যা করেছে, একাই সব করেছে।’

রোহিত-কোহলির অবসর গুঞ্জনে জল ঢাললেন রাজীব শুক্লা

রোহিত-কোহলির অবসর গুঞ্জনে জল ঢাললেন রাজীব শুক্লা

জিদান আরো যোগ করেন, ‘আমি পিএসজির দুই পর্তুগিজ মিডফিল্ডার—জোয়াও নেভেস ও ভিতিনহাকেও ভীষণ পছন্দ করি। তারা কখনো বল হারায় না।’

তরুণ ইয়ামালের প্রতি কিংবদন্তিদের প্রশংসা

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামালকে নিয়ে সাম্প্রতিক সময়ে ফুটবলবিশ্বে চলছে প্রবল প্রশংসার ঢেউ।

পরপর দ্বিতীয়বার কোপা ট্রফি (২১ বছরের নিচে সেরা ফুটবলার) জিতে ইতিহাস গড়েছেন এই স্প্যানিশ উইঙ্গার। যদিও এবারের বলন ডি’অর জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে, তবু ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ সবাই।

সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘আমার মতে মেসির সঙ্গে কাউকে তুলনা করা যায় না। কিন্তু ইয়ামালই মেসির সবচেয়ে কাছাকাছি।

আমি বিশ্বাস করি, একদিন সে লিওর মতোই হতে পারে।’

অন্যদিকে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার হাতে বলন ডি’অর থাকলে আমি ইয়ামালকেই দিতাম। কারণ সে একাই পার্থক্য গড়ে দিতে পারে।’

জিদানের কোচিংয়ে ফেরার ইঙ্গিত

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুটি আলাদা মেয়াদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করা জিদান জানিয়েছেন, তিনি আবারও কোচিংয়ে ফিরতে চান। তার চোখ এখন ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে।

তিনি বলেন, ‘আমি অবশ্যই আবার কোচিংয়ে ফিরব। এখনই বলতে পারছি না কোথায়, তবে আমি অনুভব করছি—ফ্রান্স দলের সঙ্গে কিছু করার সময় আসছে।

ইতালি-ইসরায়েল ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বর্তমান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, তিনি **২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছাড়বেন।

LEAVE A REPLY