রোহিত-কোহলির অবসর গুঞ্জনে জল ঢাললেন রাজীব শুক্লা

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে।

আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সেই গুজবকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

ভারত আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ শুরুর আগে খবর ছড়িয়েছে— এই সফরই নাকি রোহিত ও কোহলির শেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।

ইতালি-ইসরায়েল ম্যাচের আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কিন্তু রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন কোনো সিদ্ধান্তের কথা বোর্ডের জানা নেই। বরং তিনি বলেছেন, রোহিত ও কোহলির উপস্থিতি দলের জন্য আশীর্বাদস্বরূপ।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে ‘এএনআই’ শুক্লা বলেন, ‘রোহিত ও বিরাট দুজনেই দারুণ ব্যাটসম্যান। তাদের উপস্থিতিতে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব বলে আমি বিশ্বাস করি।

আর এই সিরিজটাই তাদের শেষ—এমন ধারণা পুরোপুরি ভুল। খেলোয়াড়রা নিজেরাই ঠিক করবেন কখন অবসর নেবেন। বাইরে থেকে এভাবে বলা একেবারেই ঠিক নয়।’

রোহিত ও কোহলি ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

এখন তারা কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। অস্ট্রেলিয়া সফর হবে তাদের টেস্ট অবসরের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ।

অন্যদিকে, আসন্ন সিরিজের জন্য ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। তবে পরবর্তী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে এখন থেকেই গিলকে নেতৃত্বে প্রস্তুত করছে নির্বাচক কমিটি।

অস্ট্রেলিয়া সফরের দলে বাদ, আগারকারকে তীব্র আক্রমণ শামির

রোহিত ও কোহলি ইতিমধ্যেই দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর পার্থে।

LEAVE A REPLY