সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে ব্যাটিংয়ের দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০১ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ।
এটি দেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস লিড।
এর আগে ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৭ রানের লিড ছিল বাংলাদেশের সর্বোচ্চ।
ব্যাটারদের দাপটে ভরপুর এই ইনিংসে নতুন ইতিহাসও রচনা হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টপ অর্ডারের চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।
ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস।আরেক ওপেনার সাদমান ইসলাম করেছেন ১০৪ বলে ৮০ রান। তিন নম্বরে নামা মমিনুল হকও ন অল্পের জন্য মিস করেছেন সেঞ্চুরির স্বাদ। ১৩২ বলে ৮২ রান করে আউট হন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন সেঞ্চুরিয়ান।১১৪ বলে ঠিক ১০০ রান করে ফিরে যান তিনি।
পরে মুশফিকুর রহিমের (২৩) দ্রুত আউট হলেও লিটন দাস খেলেছেন দায়িত্বশীল ইনিংস খেলে করেছেন অর্ধশতক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সিলেটে প্রথমবারের মতো পাঁচশ ছোঁয়া ইনিংসও এদিন দেখা গেল। এর আগে এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৮ রান।
ইনিংসের শেষভাগে হাসান মাহমুদ (১৩*) ও নাহিদ রানা (৪*) অপরাজিত থাকেন।
শান্ত ইনিংস ঘোষণা করেন যখন বাংলাদেশের লিড ছুঁয়ে ফেলেছে ৩০১ রান।
আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তরুণ লেগস্পিনার ম্যাথু হামফ্রিজ, তিনি ১৭০ রানে নিয়েছেন ৫ উইকেট।











































