ফাইল ছবি
অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডাতে এক বড় প্রার্থনা অনুষ্ঠানের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রশংসা করেছেন পোপ লিও চতুর্দশ। সেই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ অংশ নেয়।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া ১০ দিনের এই যুদ্ধবিরতি একটি ‘আশার কারণ’। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে গত সপ্তাহে পোপ লিও চতুর্দশ যুদ্ধকে বিরোধ সমাধানের পথ হিসেবে ব্যবহার না করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করার কথাও বলেন।









































