সংগৃহীত ছবি
প্রায় দুই বছর পর আবারও ভারতে এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় তারকাকে একনজর দেখতে বিমানবন্দরের বাইরে ভক্তদের ভিড়ও দেখা যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসিমুখে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন রিহানা।
এ সময় তিনি ভক্তদের দিকে উড়ন্ত চুমুও ছুড়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, এবার কোনো পারিবারিক অনুষ্ঠানে নয়, বরং নিজের কসমেটিকস ব্র্যান্ড ফ্যান্টি বিউটি-এর বিশেষ প্রচারণামূলক আয়োজনে অংশ নিতে মুম্বাইয়ে গেছেন তিনি। আজ ২৪ এপ্রিল শহরটিতে ব্র্যান্ডটির একটি সীমিত সময়ের পপ-আপ লঞ্চ হওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে রিহানাকে কালো পোশাক ও কালো সানগ্লাসে দেখা যায়।
স্বাভাবিক ভঙ্গিতে তিনি পাপারাজ্জি ও ভক্তদের ডাকে সাড়া দেন।
সম্প্রতি তৃতীয় সন্তানের মা হয়েছেন এই তারকা। এএসএপি রকি ও তিন সন্তান নিয়ে সুখের সংসার তাঁর। সংগীতের পাশাপাশি নানা মানবিক কাজেও সক্রিয় রিহানা।
উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো ‘আইকন অ্যাওয়ার্ড’ জিতে বিশেষ সম্মান অর্জন করেন তিনি।











































