ছবি : গেটি ইমেজ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে আর নামা হচ্ছে না নিউজিল্যান্ড পেসার লুকি ফার্গুসনের। দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় ডান পায়ের পেশিতে ব্যথা অনুভব করে এই পেস তারকার।ম্যাচ শেষে পরীক্ষা-নিরীক্ষা করালে পেশিতে সামান্য চির ধরা পড়ে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট কমিটি (এনজেডসি)। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে এসেছেন ম্যাথিউ ফিশার।
এনজেডসি বিবৃতিতে জানিয়েছে, পায়ের পেশির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না ফার্গুসন। সুস্থ হয়ে মাঠে ফিরতে সপ্তাহখানেক সময় লাগবে ফার্গুসনের।
এদিকে, দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় ডান উরুর পেশিতে ব্যথা অনুভব করায় ম্যাট হেনরিরও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার হালকা চিড় ধরেছে।সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।
ফার্গুসন ও হেনরিকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘ফার্গুসন এবং হেনরির জন্য আমরা মর্মাহত। চোট আন্তর্জাতিক ক্রিকেটেরই একটি অংশ। কিন্তু যখন আপনাকে ম্যাচ থেকে বাদ পড়তে হয়, তখন পরিস্থিতি সহজ থাকে না। গ্রীষ্মের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে আগের থেকেই বাকি টি-টোয়েন্টি সিরিজে বাইরে থাকার পরিকল্পনা করেছিল হেনরি।আমরা আশাবাদী, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে।’
ফার্গুসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন পেসার ম্যাট ফিশার। ফার্গুসন ফিরলে, শেষ দুই ম্যাচে ব্যাকআপ হিসেবে থাকার কথা ছিল তার। এখন শেষ দুই ম্যাচে দলের সাথে মূল স্কোয়াডেই থাকবেন তিনি।
‘
এতে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ফিশারের খেলা হচ্ছে। তার পরিবর্তে ফাস্ট বোলার ব্রেট র্যান্ডেলকে দ্বিতীয় ম্যাচের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে ডাকা হয়েছে।
প্রথম তিন ম্যাচ হেরে সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে কিউইরা।








































