রিয়ালের নতুন তারকারা কে কত নম্বর জার্সি পেলেন

রিয়ালের নতুন দুই ডিফেন্ডার কোনাতে-কুকুরেয়া। ছবি : এক্স থেকে

নতুন মৌসুম ‘নতুন’ কোচ দিয়ে শুরু করবে রিয়াল মাদ্রিদ। জোসে মরিনহো অবশ্য নতুন নয়।এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের ডাগআউটে ছিলেন তিনি।

দীর্ঘ ১৩ বছর পর ফেরা মরিনহোর কাঁধে এবার দায়িত্ব লিগ শিরোপা উদ্ধার করা। ২০২৩-২৪ মৌসুমের পর লা লিগা জিততে পারেনি সর্বোচ্চ ৩৬ বারের চ্যাম্পিয়নরা। সর্বশেষ দুইবারই জিতেছে তাদের চিরপ্রতিন্দ্বী বার্সেলোনা।

শিরোপা উদ্ধারের লক্ষ্যে এবার দুর্দান্ত কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছেন মরিনহো। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন—ইয়ান দিয়োমান্দে, মার্ক কুকুরেয়া, ড্যানজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনোতে, বার্নার্দো সিলভা। সঙ্গে লিওঁতে ধারে খেলা ব্রাজিলের ফরোয়ার্ড এনড্রিককেও স্কোয়াডে রেখেছে।

আগামী ১৫ আগস্ট শুরু হবে নতুন মৌসুম।২০২৬-২৭ মৌসুম শুরুর আগে জার্সি নম্বর বন্টন করেছেন মরিনহো। আইভরি কোস্টের উইঙ্গার দিওমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি। অন্যদিকে ডামফ্রিসের ২৪ নম্বরের বিপরীতে ১৬ ও ১৭ নম্বর পরবেন কোনাতে-কুকুরেয়া। সিলভার জন্য বরাদ্দ ২০ নম্বর। ধারে থেকে ফেরা এনড্রিক পেয়েছেন ৯ নম্বর জার্সি।

এ ছাড়া রিয়ালের তারকাদের জার্সি নম্বর অপরিবর্তিত রয়েছে। আগের মতোই কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন। ভিনিসিয়ুস পরবেন ৭। অন্যদিকে জুড বেলিংহামের ৫ নম্বরের বিপরীতে ১১ নম্বর বরাদ্দ আছে রদ্রিগোর জন্য। তবে সামনে পরিবর্তনও আসতে পারে। দলবদলের এখনো বেশ সময় যে বাকি আছে। কেউ ক্লাব ছাড়লে কিংবা নতুন আসলে সেই পরিবর্তন হতে পারে। 


রিয়ালের খেলোয়াড়দের জার্সি নম্বর—

গোলরক্ষক: ১ থিবো কোর্তোয়া, ১৩ আন্দ্রি লুনিন।

ডিফেন্ডার: ২ রাউল আসেনসিও, ৩ এদার মিলিতাও, ৪ ডিন হুইসেন, ১২ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ১৬ ইব্রাহিমা কোনাতে, ১৭ মার্ক কুকুরেয়া, ১৮ আলভারো কারেরাস, ২২ অ্যান্তোনিও রুডিগার, ২৩ ফারলাঁ মেন্দি, ২৪ ড্যানজেল ডামফ্রিস।

মিডফিল্ডার: ৫ জুড বেলিংহাম, ৬ এদুয়ার্দো কামাভিঙ্গা, ৮ ফেদেরিকো ভালভের্দে, ১৪ অরেলিয়াঁ চুয়ামেনি, ১৫ আর্দা গুলের, ২০ বের্নার্দো সিলভা, ২৭ থিয়াগো পিতার্চ।

ফরোয়ার্ড: ৭ ভিনিসিয়ুস জুনিয়র, ৯ এনড্রিক, ১০ কিলিয়ান এমবাপ্পে, ১১ রদ্রিগো, ১৯ কার্লোস এসপি, ২১ ব্রাহিম দিয়াস, ২৫ ইয়ান দিয়োমান্দে।

LEAVE A REPLY