বরের সঙ্গে অভিনেত্রী তানজিকা আমিন
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তানজিকা আমিন। বিয়ে করেছেন অভিনেত্রী। গতকাল দুপুরে ঢাকার বেইলি রোডের বাসায় পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে। তার বরের নাম সাইফ বাসুনিয়া।
থাকেন অস্ট্রেলিয়ায়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তানজিকা জানান, তার মায়ের বিয়ের শাড়ি পরেই বিয়ে করেছেন তিনি। বিয়ের আয়োজনটা হুট করেই হয়েছে।
তাই এ মাসের মধ্যেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে কাছের মানুষদের শুভেচ্ছা-ভালোবাসা নেবেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তানজিকার পরিচয়। আলাপে আলাপে বন্ধুত্ব, অতঃপর প্রেম। এবার তা রূপ নিল বিয়েতে।
প্রশ্ন ওঠে, অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করে তানজিকাও কি সেখানে চলে যাবেন? অভিনেত্রীর জবাব, ‘যাওয়া আসার-মধ্যে তো থাকতে হবে। তবে অভিনয় আমার প্রাণের জায়গা, ঢাকা আমার প্রাণের শহর।’
প্রসঙ্গত, এর আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তানজিকা। সে সংসার টেকসই হয়নি।










































