মাহমুদ উল্লাহ রিয়াদ। ফাইল ছবি
কিছুদিন ধরে জ্বরে ভুগছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
আজ বেলা ১১টার পর মাহমুদ উল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কেউ একজন। ক্যাপশনে বোঝা যায় শুয়ে থাকা ব্যক্তিটি মাহমুদ উল্লাহ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
মাহমুদউল্লাহ গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলেছেন।
বর্তমানে তিনি শুধু ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন।








































