হাতুড়ির বাড়ির নিচে বেশ লড়াই করল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইটা ছিল নাহিদ রানাকে কারা দলে ভেড়াবে।
তাতে জয়ী হয়েছে রংপুর। নাহিদকে ৫৬ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর।
বাংলাদেশি গতিতারকার ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। সর্বশেষ বিপিএলেও রংপুরের হয়ে খেলেছেন তিনি। নাহিদের পর একই ভিত্তিমূল্যের রকিবুল হাসানকেও নিয়েছে রংপুর। বাঁহাতি স্পিনারকে ৪২ লাখ টাকায় পেয়েছে।
আরেক স্পিনার আলিস আল ইসলামকে ২৮ লাখ টাকায় নিয়েছে একবারের বিপিএল চ্যাম্পিয়নরা।
এর আগে নিলামের শুরুতে ৭৫ লাখ টাকায় লিটন দাসকে নিয়েছে রংপুর। সঙ্গে ৯২ লাখ টাকায় তাওহিদ হৃদয়কেও নিয়েছে তারা।
অন্যদিকে ভিত্তিমূল্যে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিককে পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
নিয়মের বেড়াজালে ৩৫ লাখ টাকার দুই ক্রিকেটারকে পেয়েছে তারা। নিয়ম অনুযায়ী ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির দুজন ক্রিকেটারকে নিতে হয় প্রত্যেক দলকে। অন্যরা সেই কোটা পূর্ণ করায় বিডিং ছাড়াই দুজনকে পেয়েছে নোয়াখালী।











































