বাবা হারালেন ভারতীয় ব্যাটার

রিঙ্কু সিং

ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা খাচন্দ্র সিং।

জানা গেছে, খাচন্দ্র সিং স্টেজ-৪ লিভার ক্যান্সারে ভুগছিলেন এবং বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মঙ্গে ছিলেন রিঙ্কু সিং, বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে চলতি সপ্তাহের শুরুতেই পরিবারের কাছে থাকতে দল ছেড়ে দেশে ফিরে আসেন। তিনি টুর্নামেন্টের বাকি অংশে দলে পুনরায় যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

LEAVE A REPLY