শ্রীলঙ্কা আবারও বিশ্বকাপ জিতবে, বিশ্বাস মালিঙ্গার

লাসিথ মালিঙ্গা

শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার লাাসিথ মালিঙ্গা দেশটির ক্রিকেটভক্তদের প্রতি ধৈর্য ধরার এবং জাতীয় দলকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শ্রীলঙ্কা আবারও একটি আইসিসি বিশ্বকাপ জিততে সক্ষম।

একটি আবেগঘন ফেসবুক পোস্টে মালিঙ্গা স্মরণ করেন ১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকে শ্রীলঙ্কার দীর্ঘ ক্রিকেটযাত্রার কথা। তিনি উল্লেখ করেন, কিছু টুর্নামেন্টে হতাশাজনক বিদায় এবং চারটি বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট থাকলেও প্রকৃত সমর্থকেরা কখনো দলকে ছেড়ে যাননি।

মালিঙ্গার ভাষায়, সেই অটল সমর্থন ও বিশ্বাসই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে—ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা একদিন না একদিন সাফল্য এনে দেয়।

‘হাল ছেড়ে দেওয়া খেলাধুলার সমাধান নয়,’ মন্তব্য করে মালিঙ্গা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ১২ বছর পেরিয়ে গেলেও শ্রীলঙ্কা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে।

তিনি আরো বলেন, এখনও অসংখ্য জ্ঞানী ও নিবেদিতপ্রাণ সমর্থক দলের পাশে রয়েছেন এবং পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।

LEAVE A REPLY